‘আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র’: সুনামগঞ্জে এমপি নাছির চৌধুরীর বক্তব্য নিয়ে তোলপাড়
আওয়ামী লীগকে রাজনৈতিক মিত্র হিসেবে উল্লেখ করে এক বিতর্কিত মন্তব্য করেছেন সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। তাঁর দাবি, খুব শীঘ্রই রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ বিএনপির সাথে মিলে যাবে। বৃহস্পতিবার বিকেলে দিরাই পৌরসভার থানা পয়েন্টে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম ও...